Showing posts with label যে কারণে ঘুম পেলে চোখের পর্দা ভারি হয়ে আসে. Show all posts
Showing posts with label যে কারণে ঘুম পেলে চোখের পর্দা ভারি হয়ে আসে. Show all posts

Saturday, July 1, 2017

যে কারণে ঘুম পেলে চোখের পর্দা ভারি হয়ে আসে



অনেকেরই ঘুম পেলে চোখের পর্দা ভারি অনুভূত হয়। এতে চোখ খোলা রাখাই যেন দায় হয়ে যায়। এর কারণ জানিয়েছেন, বিশিষ্ট লেখিকা, কলামিস্ট ও লেকচারার মেরিলিন ভস স্যাভান্ট। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে প্যারেড ডট কম।


চোখের ওপরের দিকের পাতাগুলো খোলা রাখার কাজটি করে ‘লেভ্যাটর’ মাংসপেশি। দিনের পরিশ্রমের পর দেহের সব মাংসপেশিই ক্লান্ত হয়ে যায়। আর তখন দেহের অন্য মাংসপেশির মতো লেভ্যাটরও ক্লান্ত হয়ে যায়।


তবে আপনার বাহু ও পায়ের মতো লেভ্যাটরকে কিছু সময় ব্যস্ত থাকলে চলে না। এ পেশিগুলোকে জেগে থাকলে সব সময়েই ব্যস্ত থাকতে হয়।


এ কারণে দিন শেষে সবচেয়ে ক্লান্ত হয়ে পড়ে এ লেভ্যাটর পেশিগুলো। আপনার চোখের ওপরে যদি অতিরিক্ত চামড়া থাকে তাহলে এ প্রভাব বেশি পড়ে। এতে ক্লান্ত হলে চোখের পাতা অনেক বেশি ভারি বলে মনে হয়।