Showing posts with label লাইফ স্টাইল. Show all posts
Showing posts with label লাইফ স্টাইল. Show all posts

Thursday, September 21, 2017

চুলে খুশকি হলে



খুশকি একটি অতি পরিচিত রোগ যা মাথার খুলির ত্বকে হয়। প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময়ে খুশকিতে আক্রান্ত হয়। যার ফলে অনেকেই এই রোগটিকে খুব হালকাভাবে নেয়, এমনকি এটি যে একটি রোগ এবং এর যথাযথ চিকিৎসা প্রয়োজন সে সম্পর্কে সচেতনতার বড্ড অভাব রয়েছে।
 
সাধারণত তিনটি কারণে মাথায় খুশকি হয়ে থাকে। মাথার খুলির ত্বকে জীবাণুর সংক্রমণ বেশি হলে, বিশেষভাবে ম্যালাসেজিয়া বা পিটাইরেসিস গ্রুপের ইস্টের পরিমাণ বেড়ে গেলে। তেল গ্রন্থি (সেবাসিয়াস গ্রন্থি) থেকে ত্বকের তৈলাক্ত উপাদান বেশি পরিমাণে নিঃসৃত হলে। অনেকে জেনেটিক সূত্রে খুশকির ঝুঁকিতে থাকেন। খুশকি হলে এর প্রভাবে মাথায় প্রচণ্ড চুলকানি ছাড়াও নিয়মিত চুল পড়তে পারে। এমতাবস্থায় আমরা সাধারণত বিভিন্ন ধরনের সাধারণ শ্যাম্পু কিংবা তেল ব্যবহার করি কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই কিছুই করি না। যার ফলে বিভিন্ন প্রকার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কিংবা ফাংগাল ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যার ভিতর সেবোরিক ডার্মাটাইটিস এবং টিনিয়া ক্যাপাইটিস অন্যতম। মনে রাখতে হবে খুশকি একটি রোগ, যা নির্দিষ্ট কিছু কারণে হয়ে থাকে। তাই একটি রোগের চিকিত্সা করতে যেমন ওষুধের প্রয়োজন হয় তেমনি খুশকি দূর করতেও যথাযথ ওষুধ প্রয়োগ করতে হবে। 
 

Wednesday, September 20, 2017

বাহারি রঙের পূজার পোশাক



আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর মার্কেটগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। লাল, সাদা আর বাসন্তী রঙকে প্রাধান্য দিয়ে নানা রং আর ঢঙের পূজার পোশাকে সেজেছে দোকানগুলো। গতকাল বসুন্ধরা শপিংমলসহ বিভিন্ন মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
 
বসুন্ধরা শপিংমলে আড়ং-এর দায়িত্বপ্রাপ্ত বিক্রেতা বলেন, এটি ধর্মীয় উত্সব বলে ধর্মীয় ট্রাডিশনকেই পোশাকে গুরুত্ব দেওয়া হয়। ‘শারদীয় দুর্গাপূজার’ প্রতিটি দিনের আনুষ্ঠানিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক রয়েছে তাদের কালেকশনে। যেমন- নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার- কামিজ, পাঞ্জাবি, লেডিস টপস, সিঙ্গেল কামিজ, তাগা, শার্ট, টি-শার্ট, বাচ্চাদের পোশাক। আর আছে ছেলেদের ধুতি-পাঞ্জাবি। ছোট্ট সোনারাও বাদ পড়বে না আড়ং-এর ধুতি পাঞ্জাবি থেকে। উত্সবকে লক্ষ্য রেখে ছোট্টদের জন্য আড়ং এনেছে লাল রঙের ধুতি-পাঞ্জাবি। এখন গরম যেমন আছে তেমন আছে বৃষ্টির আসা-যাওয়া সেই বিষয়টি মাধায় রাখছেন তারা। আর আড়ং সবচেয়ে বেশি প্রাধান্য দেয় ক্রেতাদের চাহিদা, ভাল পণ্য আর সুলভ মূল্য সেই বিবেচনায় আড়ংয়ের পূজার পোশাকের দাম পড়বে ৬শ টাকা থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত। বিক্রেতা জানান, পূজা উপলক্ষে আড়ং-এ একটি এক্সক্লুসিভ মসলিন শাড়ি এসেছে যার মূল্য ৫৭ হাজার টাকা। বারিধারা থেকে দুই বোন শিল্পী-লিপি এসেছেন পূজার কেনাকাটা করতে। তারা জানান, লাল রঙের কাতান আর বাসন্তি রঙের জামদানি কিনেছেন তারা। একটার দাম ৭ হাজারের কিছু বেশি অন্যটা পাঁচ হাজরের কাছাকাছি।
 

পূজায় ফ্রেশ লুক



কয়েকদিন পর শুরু হবে শারদীয় দুর্গাপূজা। সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে পূজার সময় সবাই চায় নিজেকে ফ্রেশ দেখাতে। আর সেজন্য চাই প্রস্তুতি। 
 
তৈলাক্ত ত্বক
গরমে মুখের ত্বক থেকে অতিরিক্ত তেল নিঃসৃত হয়। তৈলাক্ত ত্বকের জন্য ফেসিয়াল বেশ উপকারী। নিমসমৃদ্ধ টোনার ব্যবহার করুন। টোনার দিয়ে মুখ পরিষ্কার করে শসার নির্যাসযুক্ত ক্রিম লাগান। মুখে অ্যাকনে বেশি থাকলে ম্যাসাজ কম করবেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। 

কেশ রাঙান অভিজ্ঞ হাতে



আর নিজে বা পয়সা খরচের ভয়ে কম দামে অনভিজ্ঞ কারও কাছ থেকে রং করান তাহলে চুলে নানান ক্ষতি হতে পারে।
তাই চুল রং করাতে যেসব দিক খেয়াল রাখা প্রয়োজন সেগুলো সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইট অবলম্বনে এখানে দেওয়া হল।
চেহারার সঙ্গে মানিয়ে চুলের রং: চুলে সঠিকভাবে রং করা না হলে দেখতে বেখাপ্পা লাগতে পারে। তাই মুখের আকৃতি, চুলের ধরন, দৈর্ঘ্য ইত্যাদির সঙ্গে মানিয়ে চুলে রং করার ক্ষেত্রে অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া জরুরি।
সঠিক মিশ্রণ: হাল ফ্যাশনে চুলে একাধিক রং ব্যবহারের চল রয়েছে। তাছাড়া চুলের স্বাভাবিক রংয়ের সঙ্গেও নতুন রং ভালোভাবে মিশিয়ে করার ক্ষেত্রে বেশ দক্ষতা প্রয়োজন, যা আনাড়ী হাতে করা সম্ভব নয়।
সঠিক রং বাছাই: বাদামি, সোনালি, তামাটে বা লালচে’র সীমারেখা পেরিয়ে বর্তমানে নানান ধরনের রং ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তাছাড়া পুরো চুল একটি রংয়ে রাঙিয়ে তার মধ্যে ভিন্ন রংয়ের স্ট্রিক্সও করা হয় এখন। তাই কার সঙ্গে কোন ধরনের শেইড’য়ের মিশ্রণ মানিয়ে যাবে তার পরামর্শ একজন অভিজ্ঞ স্টাইলিস্টই দিতে পারবেন।