Showing posts with label বাহারি রঙের পূজার পোশাক. Show all posts
Showing posts with label বাহারি রঙের পূজার পোশাক. Show all posts

Wednesday, September 20, 2017

বাহারি রঙের পূজার পোশাক



আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর মার্কেটগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। লাল, সাদা আর বাসন্তী রঙকে প্রাধান্য দিয়ে নানা রং আর ঢঙের পূজার পোশাকে সেজেছে দোকানগুলো। গতকাল বসুন্ধরা শপিংমলসহ বিভিন্ন মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
 
বসুন্ধরা শপিংমলে আড়ং-এর দায়িত্বপ্রাপ্ত বিক্রেতা বলেন, এটি ধর্মীয় উত্সব বলে ধর্মীয় ট্রাডিশনকেই পোশাকে গুরুত্ব দেওয়া হয়। ‘শারদীয় দুর্গাপূজার’ প্রতিটি দিনের আনুষ্ঠানিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক রয়েছে তাদের কালেকশনে। যেমন- নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার- কামিজ, পাঞ্জাবি, লেডিস টপস, সিঙ্গেল কামিজ, তাগা, শার্ট, টি-শার্ট, বাচ্চাদের পোশাক। আর আছে ছেলেদের ধুতি-পাঞ্জাবি। ছোট্ট সোনারাও বাদ পড়বে না আড়ং-এর ধুতি পাঞ্জাবি থেকে। উত্সবকে লক্ষ্য রেখে ছোট্টদের জন্য আড়ং এনেছে লাল রঙের ধুতি-পাঞ্জাবি। এখন গরম যেমন আছে তেমন আছে বৃষ্টির আসা-যাওয়া সেই বিষয়টি মাধায় রাখছেন তারা। আর আড়ং সবচেয়ে বেশি প্রাধান্য দেয় ক্রেতাদের চাহিদা, ভাল পণ্য আর সুলভ মূল্য সেই বিবেচনায় আড়ংয়ের পূজার পোশাকের দাম পড়বে ৬শ টাকা থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত। বিক্রেতা জানান, পূজা উপলক্ষে আড়ং-এ একটি এক্সক্লুসিভ মসলিন শাড়ি এসেছে যার মূল্য ৫৭ হাজার টাকা। বারিধারা থেকে দুই বোন শিল্পী-লিপি এসেছেন পূজার কেনাকাটা করতে। তারা জানান, লাল রঙের কাতান আর বাসন্তি রঙের জামদানি কিনেছেন তারা। একটার দাম ৭ হাজারের কিছু বেশি অন্যটা পাঁচ হাজরের কাছাকাছি।