জীবনানন্দ দাশের গল্প : আকাঙ্ক্ষা-কামনার বিলাস
শুভেন্দু উঁকি দিয়ে বললে, ‘ঢুকতে পারি কি প্রমথ?’
কল্যাণী বললে, ‘আসুন’—
প্রমথ অবাক হয়ে তাকালে।
একটা চেয়ার টেনে নিয়ে শুভেন্দু বললে, ‘অমন হাঁ করে থাকার কিছু নেই— , ভাবছ কল্যাণীকে আমি চিনলাম কী করে? তা চিনি হে চিনি— দুনিয়ার নানারকম জিনিসও হয়ে যায়।’
হাসতে হাসতে আঙুল বুলিয়ে গোঁফজোড়া সাজিয়ে নিয়ে বললে, ‘আগে একে মিস গুপ্ত বলে ডাকতাম — শেষবার যখন দেখা হয়েছিল তখনো, কিন্তু এখন নাম ধরেই ডেকে ফেললাম, ডাকা উচিত, আলাপ আমাদের নিশ্চয়ই এমন ঘনিষ্ঠতায় পৌঁছেছে,’ বলতে বলতে শুভেন্দু থেমে গেল।
