Showing posts with label চীনের গল্প নিরহঙ্কার আত্মত্যাগ--অনুবাদঃ ফজল হাসান. Show all posts
Showing posts with label চীনের গল্প নিরহঙ্কার আত্মত্যাগ--অনুবাদঃ ফজল হাসান. Show all posts

Monday, September 18, 2017

চীনের গল্প নিরহঙ্কার আত্মত্যাগ--অনুবাদঃ ফজল হাসান

এক.

বসন্তের ঝকঝকে উজ্জ্বল অপরাহ্ন । বাইরের আবহাওয়া এত সুন্দর এবং মনোরম যে অকারণে ঘরের ভেতরে বসে থেকে আমার ভীষণ একঘেঁয়েমী লাগছিল । দেরিতে দুপুরের খাবার খাওয়ার পর বাইরে এদিক-ওদিক উদ্দেশ্যহীন হাঁটাহাঁটি করার জন্য আমি পকেটে কিছু খুচরো টাকা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি ।