গ্যুন্টার গ্রাসের সাক্ষাৎকার :
দ্য প্যারিস রিভিউ-কে গ্রাস (১৬ অক্টোবর ১৯২৭-১৩ এপ্রিল ২০১৫) এই সাক্ষাৎকার দিয়েছিলেন ১৯৯১ সালের গ্রীষ্মে। 'গ্যুন্টার গ্রাসের সঙ্গে একটি আর্ট অব ফিকশন সাক্ষাৎকার' হিসেবে এটা প্রকাশিতও হয়েছিল সে বছর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন এলিজাবেথ গ্যাফনি।
গ্যুন্টার গ্রাসের শ্রেষ্ঠ কাজ : দ্য টিন ড্রাম (১৯৫৯), ক্যাট অ্যান্ড মাউস (১৯৬৯) এবং ডগ ইয়ার্স (১৯৬৩), যা তাঁর ড্যানজিগ ট্রিলজি নামে পরিচিত। তবে, তাঁর বিখ্যাত সাহিত্যকর্ম হলো 'টিন ড্রাম' উপন্যাসটি, যাকে বিবেচনা করা হয় ইউরোপের সাহিত্যে ম্যাজিক রিয়ালিজমের মূল টেক্সট হিসেবে। নোবেল পান ১৯৯৯ সালে। মূলত দ্য টিন ড্রাম-এর জন্য।
এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। গ্যুন্টার গ্রাস একাধারে কবি, উপন্যাসিক, চিত্রকর এবং ভাস্কর। তাঁর প্রথম বই কবিতা ও রেখাচিত্রের মিশ্রণ। তাঁর অন্যান্য বইগুলি : পিলিং দ্য ওনিয়ন (২০০৬), দ্য বক্স (২০০৮), দ্য ফ্লাউন্ডার (১৯৭৮), ফ্রম দ্য ডায়েরি অব অ্যা স্নেইল (১৯৭৩), দ্য র্যাট (১৯৮৬)। গ্রাসের সবচেয়ে মূল্যবান সাক্ষাৎকার হিসেবে বিবেচিত প্যারিস রিভিউয়ের এই দ্য আর্ট অভ ফিকশন সাক্ষাৎকারটির সম্পূর্ণ অনুবাদ এখানে দেয়া হল। অনুবাদ করেছেন এমদাদ রহমান।
সাক্ষাৎকারী :
