Showing posts with label গণিতের একটি মজার হিসাব. Show all posts
Showing posts with label গণিতের একটি মজার হিসাব. Show all posts

Tuesday, August 1, 2017

গণিতের একটি মজার হিসাব


আসুন, গণিতের একটি সহজ উপায় শিখি। অনেক সহজেই আমরা এককের ঘরে ৫ সম্বলিত যে কোন সংখ্যার বর্গ নির্ণয় করতে পারব।
যে সংখ্যার এককের ঘরে ৫ আছে সে সংখ্যার বর্গ নির্ণয় করার জন্য বর্গ ফলের একক এবং দশকের দুই ঘরে ৫-এর বর্গ ২৫ লিখতে হবে । তারপর ৫ বাদে ঐ সংখ্যাটির যা থাকে তার সাথে এর পরবর্তী ক্রমিক সংখ্যার গুণফল ২৫ এর বাঁদিকে লিখলেই উক্ত সংখ্যার বর্গ পাওয়া যাবে ।

যেমন আমরা ৭৫ এর বর্গ নির্ণয় করব । সেজন্য বর্গ ফলের একক এবং দশকের দুই ঘরে ৫-এর বর্গ ২৫ লিখতে হবে । তারপর ৭৫ থেকে ৫ বাদ দিলে থাকে ৭ । ৭ এর পরবর্তী ক্রমিক সংখ্যা হল ৮ । এখন ৭×৮=৫৬ ।এবার ৫৬ কে ২৫ এর বাঁদিকে লিখলেই ৭৫-এর বর্গ পাওয়া যাবে । সুতরাং ৭৫ এর বর্গ হল ৫৬২৫ ।

একই ভাবে :

৮৫ এর বর্গ = ৭২২৫

৯৫ এর বর্গ = ৯০২৫

১০৫ এর বর্গ = ১১০২৫

এই রকমের সংখ্যাকে (10a+5) আকারেও লেখা যায়। (এখানে 'a' যেকোন অঋণাত্মক পূ্র্ণসংখ্যা)।
সুতরাং (10a+5)^2 =100a^2+100a+25

=100a(a+1)+25

সুতরাং a(a+1) এর গুণফল বসবে একক ও দশক বাদ দিয়ে শতকের ঘর থেকে। একক ও দশকে 25 বসবে।

 

উৎস ঃ এখানে ক্লিক করুন ...