Showing posts with label কুলদা রায়ের গল্প : টম সাহেবের বাড়ি. Show all posts
Showing posts with label কুলদা রায়ের গল্প : টম সাহেবের বাড়ি. Show all posts

Saturday, September 16, 2017

কুলদা রায়ের গল্প : টম সাহেবের বাড়ি







বাড়িটা ছিল টম সাহেবের। লাল ইটের। দোতলা। নীচতলায় ডাকঘর। দোতলায় একটি বড়ো সড়ো ঝুল বারান্দা। সেখানে যে ফুললতা ছিল, তার নাম- ব্লিডিং হার্ট। 
একটু দূরেই মধুমতি। এই নদীর পাড়ে স্টিমার থেকে একদিন টম সাহেব নেমেছিল। এর পর কেউ আর কোন দিন স্টিমারের ‘ভো’ শোনেনি। সেদিন থেকে নদীটাও বুড়ো হয়ে গেল। 
এই বাড়িটার ছাদে মাঝে মাঝে চাঁদ ঝুলে থাকত। সেদিন অন্য কোথাও জ্যোৎস্না উঠত না। কেবল এই বাড়িটা ঘিরে থাকতো আলো। আর শীতল হাওয়া। 

যেদিন এই ঘটনা ঘটত, সেদিন আগে ভাগে ডাক-হরকরারা কাজে বেরিয়ে যেত। আবার আগে ভাগে কাজ শেষ করে চলে যেত। দুপুরের পর থেকে ছোট্ট শহরটা থমথমে হয়ে পড়ত। এইদিনে আমাদের ঠাকুমা সন্ধ্যার আগেই ঘুম পাড়িয়ে দিত।