Showing posts with label কীভাবে কাউকে রাজি করাবেন? —‪ মনোযোগ আকর্ষণের ৭ বৈজ্ঞানিক পদ্ধতি. Show all posts
Showing posts with label কীভাবে কাউকে রাজি করাবেন? —‪ মনোযোগ আকর্ষণের ৭ বৈজ্ঞানিক পদ্ধতি. Show all posts

Saturday, July 1, 2017

কীভাবে কাউকে রাজি করাবেন? —‪ মনোযোগ আকর্ষণের ৭ বৈজ্ঞানিক পদ্ধতি



নবীন ব্যবসায়ীরা সম্ভাব্য বিনিয়োগকারীকে রাজি করাতে গিয়ে আর চাকরিজীবীরা বসকে সন্তুষ্ট করতে গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতি জানা না থাকার কারণে প্রচুর সময় নষ্ট করেন।

মানুষের মস্তিষ্ক কীভাবে তথ্য গ্রহণ করে এবং কীভাবে তার লক্ষ্য নির্ধারণ করে সে ব্যাপারে প্রচুর গবেষণা হয়েছে। লেখক, সাংবাদিক ও বিনিয়োগকারী বেন পার বিশেষজ্ঞদের সাক্ষাৎকার ভিত্তিক গবেষণার মাধ্যমে ৭টি উপায় নির্ধারণ করেছেন। এগুলিকে তিনি বলেন ‘আকর্ষণের ট্রিগার’। এ ব্যাপারে বিস্তারিত লিখেছেন তার বই ‘ক্যাপটিভোলজি—মানুষের মনোযোগ আকর্ষণের বিজ্ঞান’-এ। উল্লেখ্য, বেন ম্যাশেবল পত্রিকায় সহ সম্পাদক হিসাবে এবং সি-নেট-এ কমেন্টেটর হিসেবে কাজ করেছেন। ফোর্বস পত্রিকায় অনুর্ধ্ব ত্রিশের সফল ব্যবসায়ীদের মধ্যে বেন-এর নামও নেয়া হয়েছে।